Saturday, May 2, 2026

চোখের জল আর গান স্যালুটে শেষ বিদায় জেটলির

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলির।
রবিবার বিজেপির সদর দফতর থেকে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মরদেহ। এদিন সকালে জেটলির মরদেহ শায়িত ছিল বিজেপি সদর দফতরে। সেখানে জেটলিকে শেষশ্রদ্ধা জানান বহু নেতা, কর্মী, সমর্থকেরা।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতি 9 অগাস্ট দিল্লির এইমসে ভর্তি হন অরুণ জেটলি। শনিবার 12টা 7 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর।

অরুণ জেটলির শেষ যাত্রায় উপস্থিত কৈলাশ বিজয়বর্গীয়, গৌতম গম্ভীর-সহ আরও অনেক নেতা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীও।

আরও পড়ুন – রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে, প্রস্তুতিপর্ব সারা

Related articles

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...