Sunday, May 17, 2026

কলকাতার সব বড় পার্কে উধাও হ্যালোজেন লাইট! কারণ জানলে অবাক হবেন

Date:

Share post:

খুব শীঘ্রই বদলাতে চলেছে রাতের মহানগরীর চেনা চিত্র। কলকাতায় সব বড় পার্কে রাত আটটার পর আর জ্বলতে দেখা যাবে না বড় হ্যালোজেন লাইট। কেন জানেন? কারণ হল পরিবেশবিদ ও পক্ষীপ্রেমীরা বেশ কয়েক মাস আগে কলকাতা মেয়রের কাছে অভিযোগ জানিয়েছিল যে এতো কড়া আলোয় রাতে গাছে থাকা পাখীরা ঘুমোতে পারে না যার ফলে কলকাতায় পাখীর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধু তাই নয় তার পাশাপাশি এতো তীব্র আলো সারারাত জ্বলে থাকার কারণে বিদ্যুতের বিল ও বাড়ছে দিন দিন। তাই সব দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেয়র পরিষদ দেবাশিষ কুমার ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। তবে কলকাতায় জোরাল আলো নেভার পাশাপাশি কমজোড়ি আলো জ্বলবে সারারাত। পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যাবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। আশা করা যায় কলকাতা পুরসভার এই অভিনব প্রচেষ্টায় যেমন পাখীরা শান্তিতে রাত কাটাতে পারবে তেমনই অন্যদিকে বিদ্যুৎ বিলের অনেকটাই সাশ্রয় কড়া সম্ভব হবে।

আরও পড়ুন-এবার ভোডাফোনের আকর্ষনীয় অফার

 

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...