Monday, May 4, 2026

স্ত্রী বিজেপিতে যেতেই পদহারা বৈশাখীর স্বামী

Date:

Share post:

তাঁর স্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। সঙ্গে গেছেন তাঁর স্ত্রীর বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়। এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সরকারি প্রতিনিধির পদ থেকে সরিয়ে দেওয়া হল অধ্যাপক মনোজিত মন্ডলকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায়। বৈশাখীর স্বামী মনোজিতকে অপসারণের খবর রবিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শোভন-বৈশাখীর রঙিন বন্ধুত্ব নিয়ে গত কয়েক মাস জুড়েই রাজনীতির পরিমন্ডলে নানা আলোচনা। বৈশাখীর প্ররোচনাতেই কলকাতার প্রাক্তন মেয়র ঘর ও পরিবার ছেড়েছেন বলে অভিযোগ শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের। শোভন-বৈশাখীর বিশেষ বন্ধুত্ব ও তাকে কেন্দ্র করে জনসমক্ষে নানা মুখরোচক আলোচনার জেরে বিড়ম্বনায় পড়তে হয়েছে তৃণমূলকে। কিন্তু এই গোটা পর্বে মনোজিত মন্ডল স্ত্রী বৈশাখীকেই সমর্থন করেছেন। কিছুদিন আগে শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিয়ে প্রত্যাশিতভাবেই তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেছেন। সেসময় সংবাদমাধ্যমে বৈশাখী এও বলেন, শোভন বিজেপিতে যাওয়ায় মনোজিত মন্ডল খুশি। কারণ তিনি মনে করেন, শোভনকে প্রাপ্য সম্মান না দিয়ে তৃণমূল ভুল করেছে। মনোজিতবাবু বিজেপিতে যাবেন কিনা এই প্রশ্নের জবাবে বৈশাখী বলেন, সেটা তাঁর সিদ্ধান্ত। তবে বিজেপির থিঙ্ক ট্যাঙ্করা মনোজিতকে খুব পছন্দ করেন। শোভনের সঙ্গে মনোজিতের সম্পর্ক দারুণ বলে মন্তব্য করেন বৈশাখী।

শোভন-বৈশাখীর বিজেপি যোগের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি থেকে মনোজিতের নাম কাটা যাওয়ায় অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। তবে উচ্চশিক্ষা দফতর সরকারি প্রতিনিধি হিসাবে তাঁকে অপসারণের পর বৈশাখীর স্বামী যে এই মুহূর্তে তৃণমূলের গুডবুকে নেই সেটা স্পষ্ট।

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে