Monday, June 22, 2026

এবার মুখ্যমন্ত্রীর ‘জলশ্রী’ প্রকল্প

Date:

Share post:

সোমবার বর্ধমান সফরে ফের একবার তৃণমূল স্তরের মানুষের জন্য প্রশাসনের মাথায় থাকা আধিকারিকদের কড়া দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী ।

সোমবার বর্ধমানের প্রশাসনিক বৈঠকের শুরুতেই ‘জলশ্রী’ নামে এক নতুন প্রকল্পের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি কেরলের হাউস বোটের মতো গঙ্গায় ভেসেছে ‘গঙ্গাশ্রী’ ও ‘জলশ্রী’ নামে দুটি হাউস বোট। কিন্তু সোমবারের ‘জলশ্রী’ প্রকল্প একেবারেই আলাদা। অনাবৃষ্টি থেকে জেলার মানুষকে স্বস্তি দিতে তৈরি এই প্রকল্প। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডেঙ্গি দমনে রাজ্যজুড়ে বিশেষ নজর দিতে।

মিড ডে মিল নিয়ে হওয়া জটিলতা প্রসঙ্গেও এদিন নতুন পথের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিল-কে একশো দিনের কাজ যুক্ত করা যায় কিনা তা নিয়ে আলোচনা করার কথা জানান তিনি।

এমনকি, বাংলা আবাস যোজনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 8 লাখ 30 হাজার বাড়ি হবে বাংলা আবাস যোজনায় রাজ্য জুড়ে। কিন্তু এই বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে জাল হওয়ার অভিযোগ উঠেছে। আর তারই সূত্র ধরে এদিন অভিযোগ ওঠে যাদের দোতলা বাড়ি আছে, এমন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এরপরই জেলাশাসক-কে কঠোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বলেন, কোনো ডুপ্লিকেট বাড়ি যেন না হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কিছু লোক ‘দুষ্টুমি’ করেছে। তা যাতে আর না হয় তাও দেখা নির্দেশ এদিন দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ডি.এস.ওর প্রতিনিধিদল আজ বিকাশ ভবনে

 

Related articles

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...