Sunday, June 14, 2026

আমাজনের হাহাকারে উদ্বিগ্ন প্রসেনজিৎ সহ অন্যান্য টলিউড তারকারা

Date:

Share post:

আমাজনের জঙ্গলের আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। আমাজনের জঙ্গল থেকে পৃথিবীর প্রায় 20 শতাংশ অক্সিজেনের যোগান পাওয়া যায়। সেই আমাজন গত তিন সপ্তাহ ধরে আগুনে পুড়ছে। আগুনের কালো ধোঁয়ায় বিপন্ন জীবজন্তুর অস্তিত্ব। প্রকৃতির এমন করুন দশা দেখে তাকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে এসেছে বিনোদন দুনিয়ার তারকারাও। বলিউডের বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা আমাজনের জ্বলন্ত জঙ্গলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক করেছে। পিছিয়ে থাকে নি টলিউডের তরকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, জিৎ, দেব সহ অনেকে সোশ্যাল মিডিয়ায় আমাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন- “দগ্ধ আমাজন গোটা পৃথিবীর সমস্যা। আমাদের সকলের দায়িত্ব সুস্বাস্থ্যকর একটা বিশ্ব গড়ে তোলা। প্রকৃতি মা’য়ের ক্ষত সারানোর দায়িত্ব আমাদের সকলেরই।”

অন্যদিকে সুপারস্টার দেব, তিনি তাঁর বিখ্যাত ছবি “আমাজন অভিযানের” শুটিং করেছিলেন আমাজনের জঙ্গলে। সেই আমাজনের এমন দশা দেখে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

আমাজনকে বাঁচানোর সকলের এই  উদ্বেগের কথা কানে গিয়ে পৌঁছিয়েছে ব্রাজিল সরকারের ।অবশেষে আমাজনের আগুন নেভানোর জন্য সেনা পাঠাতে উদ্যত হয়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়ে ইতিমধ্যে বহু সেনাকে আমাজন জঙ্গলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – পুড়ছে আমাজন, প্রার্থনা রোনাল্ডো-জোকোভিচদের 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...