Saturday, March 14, 2026

বাড়ি ফিরলে সোনার মেয়ে সিন্ধুকে তাঁর মা কী খাওয়াবে জানেন?

Date:

Share post:

কোন ভারতীয় শাটলার হিসেবে এই প্রথমবার ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। এই কৃতিত্ব যেমন ইতিহাসের পাতায় সিন্ধুর নাম তুলেছে, ঠিক একইভাবে গর্বিত করেছে সমগ্র দেশবাসীকে। সুইজারল্যান্ড-এর বাসেলেই সোনা জয়ের পর মাকে উৎসর্গ করেছেন হায়দ্রাবাদী তরুণী। কারণ, ওই বিশেষ দিনটি ছিল তার মায়ের জন্মদিন।

এবার পাল্টা কিছু দেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর মাও। হায়দরাবাদের গাচ্চিবাউলির বাড়িতে বসে প্রহর গুনছেন, কখন এসে পৌঁছবেন সোনার মেয়ে।

এবার মা পি বিজয়ার থেকে পুরস্কার পাওয়ার পালা সিন্ধুর। মেয়ে বিরিয়ানি খেতে দারুণ ভালবাসেন। মা ঠিক করে রেখেছেন মেয়ে বাড়ি ফিরলেই নিজের হাতে তৈরি বিরিয়ানির থালা নিয়ে হাজির হবেন মেয়ের সামনে।

এদিকে সিন্ধুর বাবা পি ভি রমানা বাসেলের গ্যালারিতে বসে মেয়ের ইতিহাস গড়ার সাক্ষী থেকেছেন। এখনও উত্তেজনায় ফুটছেন। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড খুশি। ওর এই জয়টা খুব দরকার ছিল। বাবা হিসেবে গর্বিত।’

পি ভি রমানা অপেক্ষায় ছিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপের এই সোনাটার জন্য। শেষ দু’বছর রুপো, তার আগে 2013 এবং 2014 সালে ব্রোঞ্জ। ব্যাডমিন্টন মহল তো সিন্ধুর গায়ে ‘‌চোকার্স’‌ তকমা সেঁটে দিয়েছিল। সেই ‘চোকার্স’ তকমা মুছে বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকের রং সোনালি হওয়ায় আপ্লুত সিন্ধুর বাবা। বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে গত দু’বছর সোনার আশা করেছিলাম। কিন্তু তা না আসায় মন খারাপ হয়েছিল। ওকে ভেঙে পড়তে বারণ করেছিলাম। বলেছিলাম, অপেক্ষা করতে। সেই অপেক্ষার ফল পেল।’

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...