Thursday, June 25, 2026

“ভারতীয় হিসেবে গর্বিত”, মধ্যরাতে দেশে ফিরে জানালেন সিন্ধু

Date:

Share post:

টেনিস কিংবদন্তি রজার ফেডেরার জন্মভূমি সুইজারল্যান্ডের বাসেলে ব্যাডমিন্টনের ইতিহাস রচনা করেছেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। রবিবার জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন সিন্ধু। তিনিই প্রথম ভারতীয় যিনি এই খেতাব পেলেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতীয় হিসেবে খুবই গর্ব হচ্ছে। বিশ্বজয় করে দিল্লিতে ফিরে বললেন পি ভি সিন্ধু।

মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ফেরেন 24 বছর বয়সী হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তখন মিডিয়ার লোকজন ও ফ্যানদের ভিড়ে ছয়লাপ। সংবাদমাধ্যমকে সিন্ধু বলেন, ‘শুভাকাঙ্খীদের আশীর্বাদের জন্য ধন্যবাদ। আরও মেডেল জেতার জন্য কঠোর পরিশ্রম করব। পরপর তিনবার এই জয় হাতছাড়া হয়েছিল। অবশেষে জয় পেলাম। জীবনের অনেক বড় মূহুর্ত এটি। ভারতীয় হিসেবে গর্ব হয়।’

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...