Thursday, June 25, 2026

WHO-র সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করে এলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা WHO-এর আঞ্চলিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করে এলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 20-22 আগস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং Food Agriculture Organisation Of the United Nations-এর এই আঞ্চলিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে কলকাতার ডেপুটি মেয়রের বক্তব্যের বিষয়বস্তু ছিল, Street Food Vendor-দের খাবারের মান উন্নয়নে শহরের শাসন ব্যবস্থার ভূমিকা। তিনি কলকাতার street food সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, বিশ্বে একমাত্র কলকাতাতেই প্রায় 200 ধরনের খাবার রাস্তার ধারেই পাওয়া যায়। এই শহরে প্রায় 16 হাজার Street Food Vendor জীবিকা নির্বাহ করছেন। খাবারের দামও দেশের অন্যান্য শহরের তুলনায় অনেকটাই কম, স্বাস্থ্যসম্মত এবং সহজলভ্য। Street food-এর মান উন্নয়নে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অতীন ঘোষ উল্লেখ করেন।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...