Saturday, May 23, 2026

বিধানসভায় দলত্যাগ নিয়ে প্রশ্নে তৃণমূলের নজির টেনেই প্যাঁচ কষছে বিজেপি

Date:

Share post:

তৃণমূলের অস্ত্রই তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করতে চায় বিজেপি। এমনকী দলত্যাগ নিয়ে বিধানসভার স্পিকার শাসক ও বিরোধী দল সম্পর্কে দুরকম ভূমিকা নিচ্ছেন বলে পক্ষপাতের অভিযোগ আনতে চায় গেরুয়া শিবির। সম্প্রতি তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়কদের নোটিশ দেন। তিনি জানতে চান বিধানসভায় দলত্যাগী বিধায়কদের রাজনৈতিক অবস্থান কী? এই নোটিশ পেয়েই বিজেপিতে যোগ দেওয়া বিধায়করা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে দফায় দফায় কংগ্রেস ও বাম দলগুলি থেকে যেসব বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, আগে তাঁরা নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন। তারপর তাঁরা ব্যাখ্যা দেবেন।

বিজেপির যুক্তি, দলত্যাগ নিয়ে নৈতিকতার কথা তৃণমূলের মুখ থেকে কেউ শুনবে না। কারণ এতদিন তারাই এই কাজ করে বিধায়ক সংখ্যা বাড়ার দাবি করে এসেছে। খাতায়কলমে কংগ্রেস বা অন্য দলের বিধায়কদের বিধায়ক পদ থেকে পদত্যাগ না করিয়েই জেলা তৃণমূলের নানা দায়িত্বে বসিয়েছে। এখন নিজেদের দল ভাঙতেই উল্টো কথা হাস্যকর। এর পাশাপাশি স্পিকারের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বিজেপি শিবির। বলা হচ্ছে, অন্য দলের বিধায়ক তৃণমূলে যাওয়ার পর সিদ্ধান্ত নিতে টালবাহানা করছেন স্পিকার। অথচ উল্টো ঘটনা ঘটতেই তিনি অতি সক্রিয়!

Related articles

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...