Thursday, June 4, 2026

সিন্ধুর বিশ্ব জয় নিয়ে যা বললেন বাংলার ব্যাডমিন্টন তারকা অরূপ বৈদ্য

Date:

Share post:

রবিবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। তারপর থেকেই তাঁকে নিয়ে আবেগে ভাসছে গোটা ক্রীড়ামহল। হায়দরাবাদী শাটলারের এই বিরল কীর্তির জন্য তাঁকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুধু তাই নয়, ক্রিকেটের বিদ্বজনেরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন সিন্ধুকে। বিশ্বের দরবারে দেশের নাম স্বর্ণাক্ষরে লিখে সোমবার মধ্যরাতে দেশে ফিরেছেন সিন্ধু। আর এবার তাঁকে নিয়ে আবেগে ভাসলেন বাংলার জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা অরূপ বৈদ্য।

‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে অরূপ বৈদ্য বলেন, ‘আমি শুভেচ্ছা জানাই সিন্ধুকে। ও যেভাবে বিশ্বের দরবারে ভারতীয় ব্যাডমিন্টনকে তুলে ধরল, তা একেবারে অবিশ্বাস্য। এর ফলে আগামী দিনে বাচ্চারা ব্যাডমিন্টন খেলার জন্য আরও বেশি করে অনুপ্রেরণা পাবে।’

আরও পড়ুন – “ভারতীয় হিসেবে গর্বিত”, মধ্যরাতে দেশে ফিরে জানালেন সিন্ধু

এখানেই থামেননি বাংলার এই ব্যাডমিন্টন তারকা। তিনি হায়দরাবাদী শাটলারের পারফরম্যান্স সম্পর্কেও কথা বলেন। তাঁর আরও সংযোজন, ‘সিন্ধু প্রসঙ্গে যাই বলব, সেটাই কম বলা হবে। ওর এরকম খেলা আমি এর আগে কখনও দেখিনি। এর আগে আমি ওর অলিম্পিক খেলা দেখেছিলাম। কিন্তু তাতে এত বেশি পজিটিভ ও অ্যাগ্রেসিভ ভাব দেখিনি। এরকম একটা মঞ্চে খেলতে গেলে একটা স্নায়ুর চাপ থাকে। সেই চাপ অতিক্রম করে বিপক্ষকে যেভাবে ও ওয়াশ আউট করেছে, তা প্রশংসার দাবি রাখে।’

এর পাশাপাশি অরূপ বৈদ্য এমনটাও বলেন যে, হয়তো সিন্ধু ভবিষ্যতে আর খেলবেন কিনা, এসব কথা মাথায় রেখেই এই খেতাব জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আর তাই সিন্ধু এই সাফল্য পেয়েছেন বলেও জানান বাংলার এই জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা।

আরও পড়ুন – বাড়ি ফিরলে সোনার মেয়ে সিন্ধুকে তাঁর মা কি খাওয়াবে জানেন?

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...