Friday, May 1, 2026

এবার মাটির মুখোমুখি ‘দিদিকে বলো’র প্রচার

Date:

Share post:

এবার মাটির মুখোমুখি ‘দিদিকে বলো’র প্রচার। তৃণমূলের কৃষক সংগঠনের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত । রাজ্যের সমস্ত খেত-খামারে একযোগে জনসংযোগে নামার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ কিষাণ ও খেতমজদুর ইউনিয়ন। আগামী দু’মাস ধরে সংগঠনের জেলা সম্মেলন হবে। তারপর নভেম্বরে কলকাতায় কৃষক সমাবেশ হবে।

এবার তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন পথে নামছে জনসংযোগের বাড়াতে । কৃষক সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না জানিয়েছেন, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা বেড়ে চলেছে। ঋণের জালে জড়িয়ে কৃষক সমাজ বিপন্ন। ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ। এটা রোধ করার জন্য নানান সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব প্রকল্পে রাজ্যের কৃষক সমাজ উপকৃত। তাদের আয়ের পরিমাণও বেড়ে চলেছে। একইসঙ্গে তাদের কাছে এসব উন্নয়নমূলক প্রকল্পের সুফল যথাযথ পৌঁছচ্ছে কি না, সেদিকে নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী।

পাশাপাশি কৃষক পরিবারের কারও কিছু অভাব অভিযোগ থাকলে, তা যাতে তাঁরা সরাসরি দিদিকে বলতে পারেন, সেই লক্ষ্যেই থেকে একসঙ্গে রাজ্যের সব জেলাতেই ‘দিদিকে বলো’র প্রচারে নামছে তৃণমূল।
নভেম্বরের 14 তারিখ কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে রাজ্য কৃষক সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী থাকতে পারেন ।

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...