Saturday, April 25, 2026

আর কয়েক ঘন্টার অপেক্ষা, NRC চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে উদ্বিগ্ন অসম

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। এরপরেই চূড়ান্ত হয়ে যাবে, কারা অসমের প্রকৃত নাগরিক। আগামী 31 আগস্ট প্রকাশ করা হবে অসমের জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা। তা নিয়ে অসম-সহ গোটা দেশজুড়ে উদ্বেগ।এনআরসির সঙ্গে যুক্ত আধিকারিকরা কার্যত নাওয়া-খাওয়া ভুলে গিয়েছেন। এবার ‘ত্রুটিমুক্ত’ তালিকা প্রকাশের জন্য জেলা, সার্কেল এবং ব্লক স্তরে চব্বিশ ঘণ্টা কাজ করে চলেছেন তাঁরা। এনআরসির স্টেট কো-অর্ডিনেটর অফিসের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ‘তালিকা যাতে ত্রুটিপূর্ণ হয়, তার জন্য এখন গুণমান পরীক্ষা করা হচ্ছে। শেষদিন পর্যন্ত এটা চলবে।’

আধিকারিকরা সংশ্লিষ্ট সব সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়াও সীমান্ত পুলিশ এবং ফরেনার্স ট্রাইব্যুনালের সঙ্গেও যোগাযোগ রাখছেন এনআরসি আধিকারিকরা। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তাঁর নাম যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

নাগরিকপঞ্জি তালিকায় নাম রয়েছে কি না, তা কীভাবে জানা যাবে? এই নিয়ে গতকাল, বুধবার এনআরসির স্টেট কোঅর্ডিনেটরের অফিস থেকে নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট কিছু এনএসকে, সার্কেল অফিস বা ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে তালিকা দেখতে হবে। অন লাইনের ক্ষেত্রে এনআরসির ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন রিসিপট নাম্বার লিখলেই স্টেটাস জানা যাবে।

এদিকে, নাগরিকপঞ্জি তালিকা প্রকাশের পরে রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য প্রস্তুতি শুরু করেছে পুলিশ। অসমের ডিজিপি কূলধর শইকিয়া বলেছেন, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।
এরমধ্যে প্রশাসনের মানবিক মুখ দেখাতে চাইছে অসম সরকার। রাজ্যের পক্ষে জানানো হয়েছে, নাগরিক পঞ্জিতে নাম না থাকা গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে।

Related articles

অল্পের জন্য রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা! দুর্ঘটনায় দুমড়ে গেল কনভয়ের পাইলট কার

নির্বাচনী (West Bengal Election 2026) প্রচারের মাঝে পথ দুর্ঘটনা! সামান্যর জন্য রক্ষা পেলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর...

H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

ফেল আমেরিকায় প্রবল সমস্যার সম্মুখীন হতে চলেছেন ভারতীয়-সহ বিদেশি নাগরিকরা। কারণ তাঁরা নাকি আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। ৩৬...

প্রথম দফার ভোটে তৃণমূলের চতুর্মুখী লাভ, দাবি কুণালের; বাংলার দেখানো পথেই দেশে পরিবর্তন, আশাবাদী ললিতেশ

বাংলার প্রথম দফা নির্বাচনে রেকর্ড ভোটদানের হার নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। এত সংখ্যায় ভোট পড়ায় আখেরে চতুর্মুখী...

গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

শনির সকাল থেকে গুমোট গরম, বিকেলের পর ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (rain alert in South...