Saturday, April 25, 2026

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ, চলবে বৃষ্টি

Date:

Share post:

ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। আর তার প্রভাবে চলবে রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর ওড়িশা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর বিস্তৃত হয়ে আছে এই নিম্নচাপ। এমনটাই জানিয়েছে, দিল্লির মৌসম ভবন।

বৃহস্পতিবার দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।

গুজরাটের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার ফলে আগামী তিন–চার দিন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মধ্য প্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, অসম এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য–দক্ষিণপশ্চিম আরব সাগরের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

 

Related articles

সন্তোষপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুপড়ি! শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুরের স্টেশন সংলগ্ন বস্তিতে (Santashpur Massive Fire Incident)! শনিবার আগুন লাগার ফলে ব্যাহত হয়েছে শিয়ালদহ-বজবজ...

ভোট মিটতেই ময়নায় মহিলাদের আক্রমণ বিজেপির! আহত ৪

ভোট শেষ হতেই মহিলাদের উপর আক্রমণ বিজেপি। অভিযোগ, মহিলা ভোট তাদের দিকে যায়নি বুঝেই ময়নায় (Moyna) বিরোধীদের বাড়িতে...

নোয়াপাড়ায় বিস্ফোরণের শব্দ! ভাঙল থানার পরিত্যক্ত ভবন, তলব বম্ব স্কোয়াডকে

শনিবার বোমা বিস্ফোরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার নোয়াপাড়া (Noapara) এলাকায়। নোয়াপাড়ার থানার পরিত্যক্ত একটি ভবন ভেঙে...

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আরও পুলিশ পর্যববেক্ষক নিয়োগ কমিশনের

বাংলার বিধানসভা ভোটের (Assembly Election) শেষ পর্বে এসেও পুলিশ-প্রশাসন নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। দ্বিতীয় দফার...