Thursday, June 18, 2026

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় 19 জঙ্গির সাজা ঘোষণার অপেক্ষা

Date:

Share post:

আজ, শুক্রবার কড়া পুলিশি প্রহরায় খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজা ঘোষিত হবে। গত বুধবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এই মামলায় দুই মহিলা-সহ 19 জন জঙ্গিকে দোষী সাব্যস্ত করেন। এদিন তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।

গত সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া চলার সময় ওই 19 জন তাদের আইনজীবী মারফৎ দরখাস্ত করে বিচারকের কাছে অপরাধের কথা স্বীকার করে। ওই দরখাস্ত জমা পড়ার পরই বিচারক অভিযুক্তদের আইনজীবী এবং এনআইএ’র সরকারি আইনজীবীর বক্তব্য জানতে চান। উভয়পক্ষের বক্তব্য শোনার পরই আদালত 19 জনের অপরাধ স্বীকারের আবেদন মঞ্জুর করে।

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা নগর দায়রা আদালতের নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখ্য বিচারকের এজলাসের বাইরেও পুলিশি বন্দোবস্ত জোরদার করা হচ্ছে। জানা গিয়েছে, জেল থেকে ওই 19 জন জঙ্গিকে কমান্ডো প্রহরায় আদালতে আনা হবে।

Related articles

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...