Friday, June 26, 2026

ক্লাস বাদ দিয়ে স্কুলেই মদ্যপান শিক্ষকদের, ভয়াবহ অভিযোগ শিলিগুড়ির এক প্রাথমিক স্কুলে

Date:

Share post:

ক্লাস বাদ দিয়ে স্কুলেই মদ্যপান শিক্ষকদের, ভয়াবহ অভিযোগ শিলিগুড়ির এক প্রাথমিক স্কুলে। স্কুলের নাম গান্ধী মেমোরিয়াল। পুলিশ সূত্রে, জানা গিয়েছে, তিন শিক্ষক ও এক শিক্ষিকার এমন কাণ্ডকারখানার ফলে বেশ কিছুদিন ধরে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে তাঁদের অভিভাবকেরা। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই তৈরি হল তিন সদস্যের তদন্ত কমিটি। তাঁরা স্কুল পরিদর্শনে গিয়ে দেখেন, স্কুলের যত্রতত্র ছড়িয়া রয়েছে মদের বোতল।

আরও পড়ুন – টিউমারের অস্ত্রপ্রচার করে নজির গড়ল কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল

এখানেই শেষ নয়, অভিযোগ উঠে এসেছে, মিড ডে মিল নিয়েও। অভিযোগ, পচা বা অযোগ্য খাবার তুলে দেওয়া দেওয়া হত শিশুদের মুখে। এ বিষয়ে এক প্রকার ক্ষোভে ফেটে পড়ল অভিভাবকরা। তদন্ত কমিটির এক প্রতিনিধি সুকান্ত মজুমদার জানান, সরেজমিনে দেখতে গিয়েছিলাম। যা বলার তা রিপোর্টই বলব।

অন্যদিকে, স্কুলের টিচার ইনচার্জ প্রবীণ বসন ছেত্রী সম্পূর্ণ ঘটনাকে চক্রান্ত ও এতে রাজনীতের রং রয়েছে বলেই পাল্টা অভিযোগ করেন। এদিকে, অভিভাবকেরা সিধান্ত নিয়েছেন যতদিন না স্কুলের শিক্ষক- শিক্ষিকা পরিবর্তন হচ্ছে, ততদিন তাঁরা তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন না।

আরও পড়ুন – বীরভূমে লাগাতার বোমা উদ্ধার, গ্রেফতার এক 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...