Sunday, May 10, 2026

পুজো কমিটিগুলিকে ঢালাও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রায় সবকটি পুজো পান্ডেলেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মাঝে শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গোৎসব নিয়ে রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, এবার পুজোর বিসর্জন শেষ করতে হবে 10 অক্টোবর। আর কলকাতায় কার্নিভাল হবে 11 অক্টোবর শুক্রবার। একই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা।

25% বিদ্যুতের ছাড় দেওয়া হবে সব পুজো কমিটিকে। কলকাতা সহ গোটা রাজ্যেই এই সুযোগ মিলবে।

পুজো কমিটিগুলিকে দমকল বিভাগকে কোনও টাকা পয়সা দিতে হবে না।

বিজ্ঞাপনের জন্য পুরসভাগুলিকে কোনও খরচ দিতে হবে না।

রাজ্যের সব পুজো কমিটিকে গত বছর সরকারের তরফে 10 হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে 25 হাজার টাকা করা হচ্ছে।

মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটিগুলিকে অতিরিক্ত 5000 হাজার টাকা দেওয়া হবে।

সুতরাং, সব মিলিয়ে পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে ঢালাও আর্থিক সাহায্য পেতে চলেছে।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...