Sunday, May 10, 2026

ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি

Date:

Share post:

প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র ইস্তফা দিলেন।

1967-র উত্তরপ্রদেশ ব্যাচের আইএএস মিশ্র এমন একটা সময়ে অবসর নিচ্ছেন যখন গত ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) এসে ঠেকেছে 5 শতাংশে, গত ছ’বছরে যা সর্বনিম্ন।
প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র সীতাংশু কর জানিয়েছেন, তাঁর ইস্তফাপত্র পেয়েই প্রধানমন্ত্রী নৃপেন্দ্র মিশ্রকে অনুরোধ করেছেন আগামী 2 সপ্তাহ কাজ করার জন্য।
প্রধানমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত সহযোগী নৃপেন্দ্র মিশ্র 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার সময় থেকেই প্রিন্সিপাল সেক্রেটারির পদ সামলাচ্ছিলেন । একাধিক বার প্রধানমন্ত্রী তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেছেন।
পিএমও জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন নৃপেন্দ্র মিশ্র।

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...