Saturday, May 2, 2026

BREAKING: অর্জুনকে নিয়ে উত্তপ্ত বিধানসভা, মার্শাল দিয়ে বের করা হল বিজেপি বিধায়ককে

Date:

Share post:

উত্তর 24 পরগণার জগদ্দলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ ও সংসদ সদস্য অর্জুন সিংয়ের মাথা ফাটার ঘটনার আঁচে উত্তপ্ত বিধানসভা। পাশাপাশি, বিধানসভায় আসার পথে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় বিধানসভায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করায় সাসপেন্ড করা হল বাগদার বিধায়ক দুলাল বরকে।

সোমবার অধিবেশন চলাকালীন ওই ঘটনার কথা উল্লেখ করে ‘পয়েন্ট অব অর্ডার’ তোলেন দুলালবাবু। অধ্যক্ষ অবশ্য আগেই তা তুলতে নিষেধ করেছিলেন। নিষেধ অমান্য করায় তাঁকে কক্ষত্যাগের নির্দেশ দেন স্পিকার। কিন্তু, নির্দেশ না মানায় বাগদার বিধায়ককে মারশালদের দিয়ে পাঁজাকোলা করে বের করে দেওয়া হয়। প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন উপস্থিত তিন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন-BREAKING: অর্জুন সিংকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রাজ্যপাল

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...