Friday, June 19, 2026

নারদ কাণ্ডে নিজাম প্যালেসে সৌগত-মদন

Date:

Share post:

মঙ্গলবার নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

নিজাম প্যালেস থেকে বেরিয়ে দমদমের সাংসদ সৌগতবাবু বলেন, “সিবিআই কোর্টের অর্ডার রয়েছে ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য। সেই জন্য আমায় ডাকা হয়েছিল। দু’জন সাক্ষীকে সামনে রেখে আমার ভয়েস সিবিআই রেকর্ড করেছে।”

নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ আদালতের দ্বারস্থ হলেন। প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের ভাই আদালতের কাছে আবেদন জানিয়েছেন, গত ডিসেম্বরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। এবং তিনি এখন কথা বলার অবস্থায় নেই। তাই তাঁকে যেন আরও তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এ দিন কলকাতা হাইকোর্টে উকবালের আইনজীবী এই মর্মে পিটিশন দাখিল করেছেন। সূত্রের খবর, বুধবার এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন-এ আর রহমানের অফিস থেকে রানুর কাছে ফোন

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...