Friday, June 5, 2026

15 দিনের মধ্যে উপত্যকা থেকে বাড়তি বাহিনী ফেরাতে চায় কেন্দ্র: অমিত শাহ

Date:

Share post:

কাশ্মীরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লিতে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও স্থানীয় মানুষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, আগামী 15 দিনের মধ্যে উপত্যকা থেকে বাড়তি বাহিনী প্রত্যাহার করে নিতে চায় কেন্দ্র। কারণ, কেন্দ্র মনে করছে বাড়তি বাহিনী সরালেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে কাশ্মীর । শাসক শিবির জানিয়েছে, কাশ্মীরে যুবকদের চাকরির ব্যবস্থা করলেই কমতে থাকবে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ। যদিও পঞ্চায়েত প্রধান ও সদস্যরা এদিনও নিরাপত্তার অভাবের কথা জানান। বরং তারা উল্টো পথে হেঁটে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন। অমিত শাহ আশ্বাস দেন, আগামী দিনে তাদের নিরাপত্তারক্ষী দেওয়ার পাশাপাশি দু লক্ষ টাকা জীবন বীমা করার কথা চিন্তা ভাবনা করছে কেন্দ্র।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...