Saturday, June 6, 2026

চোর খুঁজতে গিয়ে খাটের তলা থেকে ধৃত প্রেমিক! চিনিয়ে দিলো একপাটি জুতো

Date:

Share post:

এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। চোর খুঁজতে গিয়ে ধরা পড়লো প্রেমিক! গৃহবধূর খাটের তলা থেকে বেরিয়ে এলো তাঁর প্রেমিক। আর প্রেমিককে ধরিয়ে দিল তারই একপাটি জুতো। এমনই নাটকীয় ঘটনা ঘটেছে সোনারপুরের মালঞ্চ এলাকার একটি বাড়িতে

আরও পড়ুন-ড্রাফটের মাধ্যমে সারদার টাকা ফেরালেন শতাব্দী

অচেনা একপাটি জুতো দেখে সন্দেহ হয় বাড়ির লোকেদের। বাড়িতে চোর আসেনি তো? এরপর খোঁজ খোঁজ রব! আর তারপরই যা হল, তাতে চোখ কপালে ওঠার যোগাড়!

বাড়িতে অচেনা লোক এসেছিল বটে! কিন্তু সে চোর নয়। বাড়ির বৌমার প্রেমিক! ধরাও পড়েন বৌয়ের ঘর থেকেই! তাও আবার খাটের তলা থেকে। ধরা যখন পরেই গেছে, তখন কী আর করা যাবে। প্রেমিকের সঙ্গে মিলে জা, ভাসুরের ওপর হামলা করেন বাড়ির বৌ। চলতে থাকে বেধরক মার! শেষযপর্যন্ত সোনারপুর থানার পুলিশ এসে বাড়ির বৌ ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন-বিধানসভার লবিতে দাঁড়িয়ে বউবাজার নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...