Wednesday, March 18, 2026

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন বরিস ! তবে এখনই পড়ছে না সরকার

Date:

Share post:

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কট্টর ব্রেক্সিট কৌশলের বিরোধিতা করে ব্রেক্সিটবিরোধী লিবারেল ডেমোক্র্যাট দলে যোগ দিলেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের আইনপ্রণেতা ফিলিপ লি। বরিস জনসন যখন পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন, তখনই ফিলিপ লি আসন পরিবর্তন করে লিবারেল ডেমোক্র্যাট দলের সারিতে গিয়ে বসেন। এর মধ্য দিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল বরিস জনসনের সরকার।

আরও পড়ুন-মাদাম তুসোয় স্থান পেল শ্রীদেবীর মোমের মূর্তি

তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনই বরিস সরকারের পতন ঘটছে না। কারণ, চুক্তিবিহীন ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) ঠেকানোর বিষয়ে বিরোধী দলগুলো একমত হলেও বিকল্প সরকার গঠন নিয়ে তাদের মধ্যে তুমুল মতবিরোধ রয়েছে। বিশেষ করে প্রধান বিরোধী দলের নেতা জেরেমি করবিনকে প্রধানমন্ত্রী করা নিয়ে অনেকের আপত্তি আছে। আপত্তি আছে তাঁর নিজের দলেও। তাই পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা হারালেও আপাতত সরকার চালাবেন বরিস জনসন।

আরও পড়ুন-ফের বিধানসভা ওয়াক-আউট বাম-কংগ্রেসের, কিন্তু কেন?

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...