Sunday, June 28, 2026

আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের

Date:

Share post:

আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে মঙ্গলবার অবসর ঘোষণা করেছেন মিতালি রাজ। তবে একদিনের ক্রিকেটে এখনও দলকে তিনি নেতৃত্ব দেবেন, এমনটাই জানিয়েছেন মিতালি। গত মার্চ মাসে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি।

সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ আছে। তাতে ভারতীয় মহিলা দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মিতালি। আগামিকাল, বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার জন্য প্রমীলা বাহিনীরর দল ঘোষণা করবে বোর্ড। কিন্তু তার 48 ঘণ্টা আগেই আচমকা মিতালির অবসর ক্রিকেটমহলে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

প্রসঙ্গত, মোট 32টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালি। তার মধ্যে তিনটি টি-20 বিশ্বকাপ আছে। এদিন অবসর গঘোষণার পর মিতালি জানান, আপাতত তাঁর পাখির চোখ 2021 একদিনের বিশ্বকাপ। তাই একদিনের ফরম্যাটে পুরোপুরি মনোযোগ করার জন্যই তাঁর এই অবসরের সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন-ইউএস ওপেনের শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন ফেডেরার

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...