Sunday, June 7, 2026

রাজ্যের সংশোধানাগারের খাবার নিয়ে এ কী বললেন কারামন্ত্রী?

Date:

Share post:

সংশোধানাগারের খাবারের মান নিয়ে এর আগে বহু বার প্রশ্ন উঠেছে। এবার সেই বিষয়ে বিতর্কে জড়ালেন কারা মন্ত্রী উজ্বল বিশ্বাস। বুধবার বিধানসভায় রাজ্যের সংশোধনাগারের খাবারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন- এই রাজ্যে সংশোধনাগারে আবাসিকদের জন্য খাবারের যা ব্যবস্থা রয়েছে তা তিন তারা হোটেলের মতোই।

আরও পড়ুন-কচুয়া কাণ্ডের জের: মমতা জ্যোতিপ্রিয় বৈঠক

তিনি আরও জানান সপ্তাহের সাত দিন মাছ, মাংস, ডিম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তাদের খাবারে কোনরকম প্রোটিনের ঘাটতি থাকে না। আগের তুলনায় তাদের খাবারের মান ও অনেক উন্নত হয়েছে। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘাড়ে অপারেশন

Related articles

কলকাতার নতুন মেয়র কে? পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...