Sunday, June 28, 2026

কচুয়া কাণ্ডের জের: মমতা জ্যোতিপ্রিয় বৈঠক

Date:

Share post:

মঙ্গলবার নবান্নে লোকনাথ মিশন কচুয়াধাম এবং চাকলা লোকনাথ সেবা সঙ্ঘের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। কচুয়াধামে যাতায়াতের জন্য রাস্তা তৈরির আবেদন জানান লোকনাথ মিশনের কর্তাব্যক্তিরা। সেখানকার নানা সমস্যার কথাও তুলে ধরা হয়।

আরও পড়ুন-আশারাম বাপু, রাম রহিমের সঙ্গে শামির তুলনা করে বিস্ফোরক হাসিন জাহান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুই লোকনাথ ধামের সামগ্রিক উন্নয়নের জন্য রাস্তা, আলো সহ পরিকাঠামোর ব্যবস্থা করা হবে। কচুয়া ও চাকলা থেকে কলকাতা আসা-যাওয়ার বাস রুট করে দেওয়া হবে। মহিলা শৌচালয়ের ব্যবস্থা করা হবে। যাত্রী নিবাস ও বাস শেল্টার করা হবে। তবে আরও কী কী উন্নয়ন করা যায়, তার পরিকল্পনা করতে জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই উদ্যোগে খুশি দুই লোকনাথ ধামের কর্তাব্যক্তিরা।

কচুয়া লোকনাথ মিশনের কার্যকরী সভাপতি রণজিৎ চৌধুরী বলেন, আমরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলাম, মুখ্যমন্ত্রী তা মানবিকভাবে সব করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আশাকরি সব সমস্যা মিটে যাবে। তীর্থযাত্রীদের খুব সুবিধা হবে। কচুয়া ও চাকলার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা করতে বলেছেন তিনি। এর জন্য একটি কমিটিও করে দিয়েছেন। কচুয়া ও চাকলার মধ্যে বাস পরিষেবা চালু করবেন বলেছেন। এছাড়াও কলকাতার সঙ্গে যোগাযোগ আরও উন্নত করার কথা বলেছেন।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তীর্থযাত্রীদের সুবিধার্থে কচুয়া ও চাকলা ধামের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-নাকা চেকিংয়ে ধরা পড়ল গাড়ি ভরতি গাঁজা , ধৃত দুই

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...