Monday, May 18, 2026

ঘরের মধ্যে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! স্ত্রীর বয়ানে বাড়ছে রহস্য

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে এক যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতের নাম খোকন মাণ্ডি। খোকন এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। আজ শুক্রবার সকালে নিজের ঘরের মধ্যে থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গোয়ালতোড়ের কালীপুর আদিবাসী পাড়ার বাসিন্দা খোকন মাণ্ডি পেশায় ছিলেন গৃহশিক্ষক। অন্যদিনের মতো গতকালও বৃহস্পতিবারও তিনি পড়াতে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরেছিলেন বেশ অনেক রাতে।

আরও পড়ুন-প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা দীঘা-বকখালিতে ,জারি সতর্কতা 

কিন্তু এদিন সকালে বিছানায় মেলে তাঁর রক্তাক্ত দেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে খোকন মাণ্ডিকে। তাঁর স্ত্রী জানিয়েছেন, খোকন অনেক রাতে বাড়ি ফিরেছিলেন। তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখেন, ঘরের বিছানার উপর পড়ে স্বামীর রক্তাক্ত দেহ।

কে বা কারা তাঁকে খুন করল? কেন তাঁকে খুন করা হল, আর তাঁর স্ত্রী কেন কিছু টের পেলেন না? সবমিলিয়ে দানা বাঁধছে রহস্য। মৃতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ওয়ার্ল্ড স্কিলস 2019-এ প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতলেন এই ছাত্র

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...