Sunday, June 14, 2026

ক্রিকেটের প্রতি ভালবাসা কাগজ কুড়ানি বানিয়েছে 12 বছরের খুদেকে

Date:

Share post:

বয়স মাত্র 12। কিন্তু তাও ক্রিকেটের জন্য এমন ঘটনা ঘটিয়েছে এই খুদে, যা ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে আজীবন। অস্ট্রেলিয়ার বাসিন্দা ম্যাক্স বেট। বয়স যখন 8, তখন থেকে গ্যালারিতে বসে ব্যাট-বলের যুদ্ধ দেখা শুরু তার। কিন্তু প্রত্যেকটা ক্রিকেটের ম্যাচ দেখা তার পক্ষে সম্ভব হয়নি। কারণ, ম্যাচ টিকিটের দাম তো নেহাতই কম নয়। আর যা দাম, তা জোগাড় করার মতো সামর্থ্য ম্যাক্সের বাবার নেই। কিন্তু ম্যাক্স যে ক্রিকেট পাগল। ক্রিকেট যেন ওর রক্তে। তাই ক্রিকেট ম্যাচ দেখার জন্য ছোট্ট ম্যাক্স হয়ে উঠল কাগজ কুড়ানি।

সপ্তাহের শেষে মায়ের সঙ্গে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আবর্জনা কুড়াতো ম্যাক্স। তার বিনিময় প্রত্যেক বাড়ি থেকে সে পেত এক ডলার। বাবা বলেছিলেন, দেড় হাজার ডলার জমাতে পারলে ওকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে খেলা দেখাবে। তাই গত চার বছর ধরে কাগজ কুড়িয়ে দেড় হাজার ডলার জমিয়েছে ছোট্ট এই অজি ক্রিকেট ফ্যান।

কথা মতো বাবা ছেলেকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি দেয়। সেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ টেস্ট গ্যালারিতে বসে উপভোগ করে ম্যাক্স। শুধু তাই নয়, স্টিভ স্মিথ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার, সকলের সঙ্গে দেখাও করেছে সে। এমনকি সকল অজি তারকাদের সঙ্গে বাসেও চড়েছে সে। শেষে পেয়েছে অস্ট্রেলিয়ার জার্সি, যাতে স্মিথ, প্যাট কামিন্স, নাথান লিঁয় সহ সকল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অটোগ্রাফ রয়েছে।

এতো কিছু পেয়ে আপ্লুত ম্যাক্স। 12 বছরের খুদে তাই বলেছে, ‘স্টিভ স্মিথ, জাস্টিন ল্যাঙ্গার, নাথান লিঁয়দের পাশে আমি বসেছিলাম। স্মিথ ও প্যাট কামিন্স আমার পছন্দের ক্রিকেটার। আমি বাকিদের সঙ্গেও দেখা করেছি। ভীষণ খুশি আমি। আমাকে ওঁনারা একটা জার্সি দিয়েছেন, যাতে সকলের অটোগ্রাফ রয়েছে।’ 12 বছরের ছোট্ট অস্ট্রেলিয়ান খুদে প্রমাণ করল যে, ক্রিকেট যদি কারো ধর্ম হয়, তাহলে সেই ধর্ম যেভাবেই হোক সে পালন করবেই। তাই এই ছোট্ট ম্যাক্সকে ক্রিকেটীয় স্যালুট জানাতেই হবে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...