Friday, June 26, 2026

“যেটা পার না, সেটা করো কেন?”: চন্দ্রযান-2 নিয়ে ইসরোকে কটাক্ষ পাক মন্ত্রীর

Date:

Share post:

ভারতের মহাকাশ যান চন্দ্রযান-2 চাঁদের বুকে অবতরণের আগেট মুহূর্তেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তা নিয়ে প্রতিবেশি পাকিস্তানের মন্ত্রী কটাক্ষ করে বলেছেন, “যে কাজ পার না, তা করতে যাও কেন।” এখানেই থামেননি তিনি। চন্দ্রযান-2 কে খেলনার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, “চাঁদের বদলে মুম্বইয়ে নেমে পড়েছে খেলনা।”

একেবারে শেষ মুহূর্তে ‘চন্দ্রযান-2’-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। এরপরই টুইটারের একাধিক টুইট করে কটাক্ষ করেন পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

মিশন চন্দ্রযান 2-এর পরিণতির জন্য ভারতীয় মহাকাশ বিজ্ঞানী-সহ দেশের প্রতিটি নাগরিক মনে করছেন, ভারত ব্যর্থ নয়, বরং 95 শতাংশ সফল। কিন্তু স্বভাবসিদ্ধভাবেই একেবারে উল্টো পথে হাঁটল পাকিস্তান। চন্দ্রযান-2 প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় পাকিস্তান যে কিছুটা খুশি তা তাদের এই মন্ত্রীর বক্তব্যই ফুটে উঠেছে। একাধিক টুইট সেই উচ্ছ্বাস প্রকাশ করেন ফাওয়াদ চৌধুরী।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...