Sunday, June 14, 2026

নিত্যনতুন অ্যাপ ব্যবহারে আপনার গোপন নথি সুরক্ষিত নয়, ভুয়ো অ্যাপ চিনুন

Date:

Share post:

প্রতিদিন আপনি নিত্যনতুন অ্যাপ ডাউনলোড করছেন। ব্যবহার করছেন। কিন্তু সতর্ক আছেন তো? আপনার ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরি হচ্ছে না তো? প্লে-স্টোর থেকে ক্যাম স্ক্যানারের মতো জনপ্রিয় অ্যাপ গুগল সরিয়ে ফেলতেই অ্যাপ ব্যবহারকারী তথা টেকপ্রেমীদের মধ্যে নতুন করে সংশয় জেগেছে। প্রশ্ন উঠতে শুরু করছে, কোন অ্যাপ আসল? কোন অ্যাপ ব্যবহার করলে সুরক্ষিত থাকবে ব্যক্তিগত গোপন নথি? কেন না, বর্তমান প্রযুক্তি-যুদ্ধে যে দেশের কাছে যত বেশি তথ্য রয়েছে, সেই দেশ তত বেশি শক্তিশালী। এর থেকে বাঁচার জন্য যেটা জরুরি তা হল, কোন অ্যাপ আসল আর কোনটি নকল বা ফেক।

জেনে নেওয়া যাক আসল আর নকল অ্যাপ চেনার উপায় —

পাবলিশার: ডাউনলোডের আগে প্রথমে দেখে নিন সংশ্লিষ্ট অ্যাপের পাবলিশার কে বা কোন সংস্থা? যা আপনারা নীচে পাবেন। অনেক সময় হ্যাকাররা অরিজিনাল অ্যাপের নামে সামান্য পরিবর্তন করে দেয় যাতে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েন। গুরুত্ব দিন অ্যাপের বানানে। আর এসবের জন্য পাব্লিকেশনের দিকে খেয়াল রাখতে হবে।

রেটিং ও রিভিউ: মন দিয়ে কাস্টমার রিভিউ পড়ুন। এই রিভিউর ভিত্তিতেই অ্যাপের মান ও জনপ্রিয়তা বাড়ে। বাড়তে থাকে রেটিং। এখান থেকেই জানতে পারবেন যে এই অ্যাপটি আসল না ভুয়ো।

অ্যাপ মুক্তির সময়: দেখতে হবে সংশ্লিষ্ট অ্যাপটি বাজারে কবে এসেছে। খুব পুরনো ডেটের অ্যাপ সচরাচর ডাউনলোড করবেন না। আর যদি সংশ্লিষ্ট অ্যাপ সম্পর্কে সংবাদমাধ্যমে কোনও খবর না থাকে তবে তা ডাউনলোড না করাই ভালো।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...