Tuesday, May 19, 2026

আমরা বিজ্ঞানীদের সঙ্গে রয়েছি, ইসরো সর্বদা এভাবেই গর্বিত করুক: অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের বিজ্ঞানীদের নিয়ে আমরা গর্বিত। ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রায়ন-2 এর জন্য কঠোর পরিশ্রম করেছেন।”

পাশাপাশি, তিনি ইসরোর মতো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সম্মান জানিয়েছেন। তাঁদের দূরদর্শিতা ভারতকে বিজ্ঞানের জগতে অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

আরেকটি ট্যুইটে তিনি লেখেন, “আমরা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে সবসময় রয়েছি। তাঁরা যেন আমাদের এভাবে গর্বিত করে চলেন।”

শুক্রবার রাতে চাঁদের মাটি থেকে সামান্য কিছুটা দূরে চন্দ্রযান-2’র সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...