Friday, June 19, 2026

উপগ্রহ চিত্রে মিলল অরুণাচলে চিনা সেনা !

Date:

Share post:

বিজেপি নেতার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে চমকে উঠেছেন সেনা কর্তারা।কয়েক দিন আগেই এক বিজেপি নেতা অভিযোগ করেন, অরুণাচলপ্রদেশে ভারতীয় সীমানার 100 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে চিনা সেনা। ভারতীয় সেনার তরফে সেই অভিযোগ নস্যাৎ করা হলেও উপগ্রহ চিত্রে তার জোরালো প্রমাণ মিলেছে বলে দাবি করলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিৎ আইয়ার মিত্র। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একজন সাংসদ যা জানেন তা কেন্দ্রীয় গোয়েন্দা দফতর কেন জানে না ?
তিনি বলেন, গত বুধবার যখন বিজেপি নেতা দাবি করেন অরুণাচলে চিন অনুপ্রবেশ করেছে, তখন ভারতীয় সেনা সেই অভিযোগ নস্যাৎ করে। কিন্তু আমরা এর তদন্ত চালিয়ে যাই। আদৌ কোনও অনুপ্রবেশ ঘটেছে কিনা, সে বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। অরুণাচলের চাগলাগাম এবং বিশিং এলাকায় চিনা অনুপ্রবেশ সম্বন্ধে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি-র মাধ্যমে এর খোঁজ নিতে শুরু করি। সেখানে যা দেখা যায়, তা এক কথায় সাংঘাতিক। সেখানে শুধু চিনা অনুপ্রবেশই নয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ভারতের দিকে এক কিমি প্রসারিত রাস্তাও তৈরি করে ফেলেছে চিন।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, জলের তোড়ে তলিয়ে যাচ্ছে একাধিক বাড়ি

 

Related articles

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...