Thursday, June 4, 2026

তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলা

Date:

Share post:

সদ্য তৃণমূলের ব্লক সভাপতি হওয়া ধীরেশ চন্দ্র রায়ের গাড়ির উপরে হামলা চালাল এক দল দুষ্কৃতি। ঘটনাটি আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লক এলাকার। হামলায় অল্পের জন্য ধীরেশবাবু প্রাণে বাঁচলেও গুরুতরভাবে জখম হয়েছেন তাঁর তিন সঙ্গী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কুমারগ্রামের কামাখ্যাগুড়ি-2 পঞ্চায়েতের তেলিপাড়া মোড়ে এই হামলার ঘটনাটি ঘটে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ গত রবিবার অসম-বাংলা আন্তঃরাজ্য সীমান্তে এনআরসি’র বিরুদ্ধে বারোবিশাতে দলের স্বতস্ফূর্ত মিছিল দেখে ভয় পেয়ে বিজেপির লোকজন ধীরেশবাবুর বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে। দলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজ বিকালে তেলিপাড়া মোড় থেকে বারোবিশা পর্যন্ত ধিক্কার মিছিল ও পথসভা করবে তৃণমূল।

পাশাপাশি স্থানীয় 16 জন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। বিজেপির অবশ্য দাবি করেছে এই ঘটনা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

আরও পড়ুন-এবার চেন্নাইয়ে ধৃত বর্ধমানের জেএনবি জঙ্গি আসাদুল্লাহ

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...