Thursday, May 14, 2026

শহরে এসে ধোনি প্রেমের কথা জানালেন পন্থ, বললেন প্রোটিয়াদের বিরুদ্ধেও লড়ার জন্য প্রস্তুত

Date:

Share post:

ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে তিনি হলেন অন্যতম। এমনকি তাঁকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরীও বলা হয়। তিনি ঋষভ পন্থ। যাঁকে মূলত, উইকেটের পেছনে বা ব্যাট হাতে ভারতকে সঙ্গত দিতে দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার কলকাতায় এক অন্য অবতারে দেখা গেল কোহলি ব্রিগেডের এই তরুণ তুর্কিকে। ‘হিমালয়া’-র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে এবার পন্থকে। তারই এক ‘হেয়ার ক্রিম’-এর উদ্বোধনে এদিন শহরে পা রাখেন তিনি। রবীন্দ্র সদনে ‘হিমালয়া’-র এক রিটেল স্টোরে এই প্রোডাক্টের উদ্বোধন হয়। তবে এই উদ্বোধন অনুষ্ঠান থেকে রবিবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কথা বলতে ভোলেননি পন্থ। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তিনি ধোনিকে ভালবাসার কথা অকপটে জানিয়েছেন।

ঋষভ ‘হিমালয়া’-র নতুন প্রোডাক্ট নিয়ে বলেন, ‘হিমালয়ার সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরে খুব ভাল লাগছে। সকলকে বলব, যাতে সকলে এই নতুন ‘হেয়ার ক্রিম” ব্যবহার করে।’ ধোনি প্রসঙ্গে তিনি বলেন, ‘ধোনি ভাইকে আমি ভালবাসি। অনেকে আমায় তাঁর সঙ্গে তুলনা করে। কিন্তু আমি কোনও তুলনায় যেতে চাই না। আমি ওনাকে অনুসরণ করে নিজের সেরাটা দিতে চাই।’

এখানেই থামেননি পন্থ। তাঁর আরও সংযোজন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য আমরা প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাটা দেশের বাইরে ছিল। এটা হোম সিরিজ। প্রস্তুতিও বেশ ভাল। দেশের মাটিতে খেলার একটা সুবিধা থাকবে। আশা করছি, জয় আমাদের হবে।’ এভাবেই এদিন অকপটে কথা বলেন ঋষভ।

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...