Wednesday, May 13, 2026

ফের অস্ত্র কারখানার হদিশ চাঞ্চল্য বসিরহাটে

Date:

Share post:

বসিরহাটের মিনাখাঁয় অস্ত্র কারখানার হদিশ। বুধবার রাতে লালবাজারের ১১ জন পুলিশের একটি দল মিনাখাঁ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। দুটি ওয়ান শটার, সাতটি অসমাপ্ত ওয়ান শটার সহ অস্ত্র তৈরির মেশিন, সারঞ্জাম ও প্রচুর কাঁচামাল উদ্ধার করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিনাখাঁর ৪ নম্বর চৈতল এলাকায় একটি মেছোভেড়ির চালাঘরে চলছিল অস্ত্র কারখানাটি। ঘটনাস্থল থেকে সামসুর আলম ও মহম্মদ ফিরোজ নামে বিহারের মুঙ্গেরের 2 বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা দিন ছয়েক আগে মিনাখাঁর চৈতালে এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। আগে সফিকুল গাজি ওরফে মির্জা নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই মিনাখাঁর অস্ত্র কারখানার খোঁজ পাওয়া যায়। মেছোভেড়ির মালিকের খোঁজ চলছে।

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...