Saturday, June 27, 2026

দিল্লির দূষণ কমাতে পুরনো পন্থা কেজরিওয়ালের

Date:

Share post:

দেওয়ালিতে দিল্লির দূষণ কমাতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী 4 থেকে 15 নভেম্বর ফের ‘জোড়-বিজোড়’ নীতি ফিরবে দিল্লিতে।যার নিট ফল, একদিন শুধু জোড় সংখ্যার গাড়ি রাস্তায় নামবে তো পরের দিন বেরোবে বিজোড় সংখ্যার গাড়ি। শুক্রবার দিল্লিতে এই ঘোষণা করেন কেজরি।
প্রত্যেকবারই দেওয়ালির সময়ে দিল্লিতে দূষণ মারাত্মকভাবে বেড়ে যায়। দিল্লির দূষণের সঙ্গে যোগ হয় হরিয়ানা এবং পাঞ্জাব থেকে আসা ধোঁওয়া। কার্যত একটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয় দিল্লি। এ বার সেই পরিস্থিতি এড়াতে, আগাম এই পরিকল্পনার কথা জানিয়ে দিলেন কেজরি।

আরও পড়ুন- নবান্নের পথে লাল তরুণ দল
উল্লেখ্য, 2015 এবং 2016 সালে এই পরিকল্পনা নিয়েছিলেন কেজরি। তখনও শীতে টানা বেশ কয়েকদিন ‘জোড়-বিজোড়’ নীতি চলছিল। একদিন রাস্তায় জোড় সংখ্যার গাড়ি বেরোচ্ছিল তো পরের দিন বিজোড় সংখ্যার। এর ফলে দিল্লির দূষণের মাত্রা কিছুটা হলেও কমানো গিয়েছিল। এবারও সেই পথেই হাঁটতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...