Saturday, June 27, 2026

বামেদের নবান্ন-অভিযান ঘিরে হাওড়া রণক্ষেত্র, পুলিশের লাঠিচার্জের পাল্টা ইটবৃষ্টি

Date:

Share post:

বামেদের নবান্ন অভিযান ঘিরে শুক্রবার দুপুরে হাওড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাম ছাত্র-যুবদের। ছোঁড়া হয়েছে কাঁদানে গ্যাস। চলেছে লাঠি।
নবান্নের পথে বাম ছাত্র যুব সংগঠন DYFI, চাকরি ও বেকার ভাতার দাবিতেই এই অভিযানের ডাক দেওয়া হয়।
নবান্নের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আকাশ পথে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। তৈরি রাখা হয়েছে কাঁদানে গ্যাস। মিছিল আটকাতে মোতায়েন পুলিশ। নিরাপত্তার কারনে আটকে দেওয়া হয়েছে নবান্নর কর্মীদেরও। পরিচয়পত্র দেখে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে নবান্নে। শিল্প ও চাকরির দাবিতে সিঙ্গুর থেকে দু’দিনের নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো বাম ছাত্র ও যুব সংগঠন। বৃহস্পতিবার সিঙ্গুর থেকে রওনা হয় এই মিছিল। ডানকুনিতে রাত কাটানোর পর শুক্রবার হাওড়া ময়দান ও হাওড়া স্টেশন থেকে কলকাতার দিকে রওনা হয় মিছিল।অশান্তি এড়াতে মিছিলের যাত্রাপথে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এদিনের এই মিছিল এবং তাকে কেন্দ্র করে যে গণ্ডগোল, তা সম্প্রতি বিজেপি’‌র ভিক্টোরিয়া হাউজের মিছিলকে টেক্কা দেয়।যদিও বাম ছাত্র–যুবদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের ওপর লাঠিচার্জ করেছে। তাদের আরও দাবি, পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। এবং একটি গণতান্ত্রিক ও সুষ্ঠ মিছিলের উপর লাঠিচার্জ করেছে।

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমান, সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, সভাপতি মীনাক্ষি মুখার্জি, সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জিদের সঙ্গে কয়েক হাজার ছাত্র–‌যুব কাজ, কম খরচে পড়া, বেকার ভাতা, শিল্পের দাবি তোলেন। শিল্প–চাকরির দাবিতে বাম ছাত্র ও যুব সংগঠনের সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের দু’দিনের এই কর্মসূচিতেই ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...