Wednesday, May 20, 2026

বিজেপিকে ধাক্কা দিয়ে অর্জুন-আত্মীয়কে ঘরে ফেরালো তৃণমূল

Date:

Share post:

এবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এক পারিবারিক সদস্যকেই ‘ঘরে’ ফেরালো তৃণমূল। অর্জুন সিংয়ের আত্মীয় তথা নোয়াপাড়া বিধায়ক ও গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংয়ের দাদা চন্দ্রভান সিং ফিরলেন তৃণমূলে-ই। চন্দ্রভান গাড়ুলিয়া পুরসভার একজন কাউন্সিলর।

কিছুদিন আগে ছেড়ে যাওয়া তৃণমূলে ফিরে চন্দ্রভান সিং বলেছেন, মানুষ আমাদের জিতিয়ে ছিলেন উন্নয়নের কাজ করার জন্য। কিন্তু, বিজেপিতে গিয়ে উন্নয়নের কাজ করা সম্ভবপর হচ্ছিল না। ওদিকে, বিজেপির অভিযোগ, পুলিশ দিয়ে চন্দ্রভান সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিলো। তাঁকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে।

আরও পড়ুন-তদন্ত গুটিয়ে আনতেই রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় CBI

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...