Wednesday, May 20, 2026

ভারতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ শুরু 2 নভেম্বর

Date:

Share post:

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ। ফিফা-র তরফে এ ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। তবে বিশ্বকাপের দিনক্ষণ এবং ভেন্যু নিয়ে বেশ উৎসাহ চোখে পড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। অবশেষে ফিফা-র তরফে ঘোষণা করে দেওয়া হল, আগামী বছর 2 নভেম্বর শুরু হবে মহিলাদের অনূর্ধ্ব-17 ফুটবলের বিশ্বযুদ্ধ। ফাইনাল 21 নভেম্বর।

শুক্রবার জুরিখে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদর দফতরে আয়োজক কমিটির বৈঠক বসে। সেই বৈঠকেই এই টুর্নামেন্টের দিনক্ষণ স্থির হয়। যদিও টুর্নামেন্টের চূড়ান্ত ‘ফিক্সচার’ এখনও প্রকাশ করেনি ফিফা। এমনকি ভারতের কোন কোন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ তা নিয়েও কিছু জানায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও ভুবনেশ্বর, আমেদাবাদ, গোয়া এবং নবি মুম্বইয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে ফিফা প্রতিনিধিরা ভারতে এসে প্রথমে সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলি পর্যবেক্ষণ করবেন। তাঁদের ‘গ্রিন সিগন্যাল’ পেলে তবেই চূড়ান্ত হবে ভেন্যু।

আরও পড়ুন – কলকাতা লিগে প্রথম জয় পেতে জর্জের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...