Thursday, April 30, 2026

মাঝরাতে ছিনতাইবাজের হামলা, মর্মান্তিক পরিণতি যুবকের

Date:

Share post:

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কাকিনাড়া শনিবার ভোর তিনটে নাগাদ কাকিনাড়া স্টেশনে বোমার আঘাতে মৃত্যু হয় বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবকের। অভিযোগ, মোজাফফরপুর প্যাসেঞ্জার থেকে মধ্যরাতে 3-4জন দুষ্কৃতী বিশ্বজিতের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিহারের চিকিৎসক ছিলেন তিনি। দুদিন আগে তাঁর ভাই অসুস্থ হয়ে মারা যান। সেই খবর পেয়ে বাড়িতে ফিরছিলেন বিশ্বজিৎ। নৈহাটিতে নামার কথা ছিল। কিন্তু ঘুমিয়ে পড়ায় মধ্যরাতে কাঁকিনাড়া নামেন তিনি। কৃষ্ণনগর ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন বিশ্বজিৎ। সেই সময় এসে তাঁর জিনিসপত্র ছিনিয়ে নিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই যুবক। তাঁদের ছোড়া বোমার আঘাতে বিশ্বজিতের মৃত্যু হয় বলে অভিযোগ। জিআরপি ও আরপিএফ-এর উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। বিশ্বজিৎ বিশ্বাসের বন্ধু কেশব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আরও পড়ুন-রাজীব এভাবে পালিয়ে বেড়িয়ে বদনাম বাড়াচ্ছেন কেন?

 

Related articles

আজই ICSE-ISC রেজাল্ট ঘোষণা, সকাল ১১টায় ওয়েবসাইটে মিলবে ফলাফল

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল...

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...