Wednesday, May 20, 2026

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি, তারপর দুই সঙ্গীর প্রাণ যেতেই সাদা পতাকা তুলে পগারপার পাক সেনা

Date:

Share post:

যুদ্ধবিরতি লঙ্ঘন ও ভারতের সীমান্ত পেরিয়ে প্ররোচনা তৈরি, পাকিস্তানের বহু পুরনো অভ্যেস। নিজেরা যাবতীয় বেআইনি কাজ করে আন্তর্জাতিক মহলে সবসময় ভারতের বিরুদ্ধে কাঁদুনি গায় পাক সেনাবাহিনি। আর এবার নিজেদের জালে জড়িয়ে প্রায় সেমসাইড গোল করল তারা। শেষ পর্যন্ত সাদা পতাকা তুলে নিহত দুই পাক সেনার দেহ নিয়ে পালাতে হয়েছে তাদের। এই ঘটনায় আরও একবার প্রতিষ্ঠিত হয়েছে পাক সেনার বিরুদ্ধে ভারতীয় সীমান্তে বেআইনি অনুপ্রবেশ ও প্ররোচনা ছড়ানোর অভিযোগ।

ভারতীয় সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের হাজিপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক সেনা। বিনা প্ররোচনায় তারা গুলি ছুঁড়তে থাকে। এর প্রত্যুত্তরে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনাও। তাতে প্রাণ যায় দুই পাক সেনার। তখন বাধ্য হয়ে সাদা পতাকা তুলে মৃত দুই সেনার দেহ নিয়ে চম্পট দেয় পাক সেনার দল। যুদ্ধবিরতি ঘোষণা করে ভারতও। বুধবারের এই ঘটনা প্রকাশ্যে এনে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনি। তাতেই পর্দা ফাঁস পাকিস্তানের।

আরও পড়ুন-রেল থেকে বাদ, সুদীপ পেলেন খাদ্য

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...