Thursday, June 25, 2026

তৃণমূলেই ফিরছেন শোভন ? বৈশাখীর মন্তব্যে নতুন জল্পনা রাজ্য-রাজনীতিতে

Date:

Share post:

সম্ভবত তৃণমূলেই ফিরতে চলেছেন গত 14 আগস্ট দিল্লিতে সখী-সহ বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

শনিবার শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এমন ইঙ্গিত ফের জল্পনা সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।
এদিন বৈশাখী সংবাদমাধ্যমে দাবি করেছেন, “দলে ফিরে আসার অনুরোধ করে তৃণমূলের এক বর্ষীয়ান নেতা ফের ফোন করেছেন শোভন চট্টোপাধ্যায়কে”।
শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে বলেছেন, “তৃণমূলের ওই শীর্ষনেতা শোভনদাকে বলেছেন, দলে ফিরে এসে পুরনো দায়িত্বই গ্রহন করতে”।
তবে কি শোভন ফিরছেন তৃণমূলে ? এ প্রশ্নের উত্তরে বৈশাখীর জবাব, “সময়ই শেষ কথা বলবে। শোভনদা তৃণমূলের অন্দরে যে প্রশ্ন তুলেছিলেন, দল ঠিকসময়ে তার উত্তর দিলে আজ এসব কথা আলোচনা করার দরকারই হতো না”। একইসঙ্গে বৈশাখী জানিয়েছেন, “আমি আর শোভনদা যেহেতু ‘ডাল-ভাত’, তাই শোভনদা তৃণমূলে ফিরলে আমিও সেই পথই অনুসরন করবো”।
ওদিকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও এদিন বলেচেন, “আমরা শোভনকে সরিয়ে দিইনি। শোভনই নিজে বিজেপিতে যোগ দিয়েছে। তৃণমূলের তরফে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম এবং আমি নিজে শোভনের সঙ্গে কথা বলেছি একাধিকবার”।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...