Saturday, April 25, 2026

একমাত্র টেস্ট ক্রিকেটার, যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন

Date:

Share post:

অনেক ক্রিকেটারই নিজস্ব মুন্সীয়ানায় ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। কিন্তু নিজের অন্ধকার জীবনের জন্যও কেউ ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছেন, এমন ক্রিকেটার বোধ হয় খুব কম আছে। এমন একজন টেস্ট ক্রিকেটার হলেন লেসলি জর্জ হিল্টন, যিনি তাঁর জীবনের কালো অধ্যায়ের জন্য বেশি পরিচিত।

লেসলি জর্জ হিল্টনকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল আদালতের নির্দেশে। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। জন্মগ্রহণ করেন 29 মার্চ 1905 সালে। হিল্টন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ফাস্ট বোলার। নিচের দিকে এসেও ব্যাট চালাতে পারতেন ভাল। 1935-1939 সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছ’টি টেস্ট খেলেছিলেন হিল্টন।

এই ক্যারিবিয়ান তারকা খুবই হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1927 সাল থেকে জ্যামাইকান ক্রিকেটে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে আসেন তিনি। বহুবার এই ডানহাতি পেসারকে অবহেলা করা হয়েছে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে 1935 সালে সুযোগ পেয়ে যান। তারপর সেই ইংল্যান্ডের বিপক্ষেই তাঁর শেষ ম্যাচ খেলেন। শেষ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পেরে তিনি বাদ পড়েন দল থেকে। এরপর আর ফেরা হয়নি।

পরবর্তীকালে নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ ওঠে হিল্টনের বিরুদ্ধে। তিনি দোষীও সাব্যস্ত হন। তাঁর ফাঁসি হয়। হিল্টন তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেছিলেন। 17 মে 1955 সালে তাঁর মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এভাবেই নিজের অন্ধকার জীবনের জন্য বাইশ গজে বেশি পরিচিত হয়ে ওঠেন হিল্টন।

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...