Saturday, June 27, 2026

রাজীব কুমার ইস্যুতে দিল্লির CBI এতো ঢিলেঢালা কেন, ধন্দে CGO কমপ্লেক্স

Date:

Share post:

রাজীব কুমার ইস্যুতে দিল্লির CBI-এর ভূমিকায় ক্ষোভ জমছে CBI-এর কলকাতার আধিকারিকদের মনে। CGO কমপ্লেক্সের CBI সূত্রের খবর, রাজীব কুমারকে নিয়ে যত দ্রুততায় CBI- শীর্ষকর্তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো, দিল্লি আচরনে তেমন কিছু দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে,রাজীব কুমার কি দিল্লি- বিজেপি ম্যানেজ করে ফেলেছেন?

শনিবার রাজীব কুমার CBI-এর ডাক সরাসরি উপেক্ষা করেছেন। তা সত্ত্বেও জরুরি কোনও নির্দেশ দিল্লি-CBI এখনও পাঠায়নি কলকাতার CBI-কে।
CGO-কমপ্লেক্স চিন্তিত, অহেতুক কালক্ষেপ করে
পরবর্তী পদক্ষেপ করার সময় দেওয়া হচ্ছে রাজীব কুমারকে। এর পর রাজীব শীর্ষ আদালতে পৌঁছে গেলে ফের সওয়ালে সময় নষ্ট হবে। সারদা-তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশও ফের অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি, কলকাতা-CBI-এর একাধিক আধিকারিক এখনও ভুলতে পারেননি, রাজীব কুমারের বাড়িতে নোটিশ দিতে গিয়ে শারীরিক নিগ্রহের কথা।
এদিকে, রাজীব কুমারকে দ্রুত গ্রেফতার করে সারদা-মামলার তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অধীরবাবু বলেছেন, রাজীব কুমার যদি অপরাধ করে না-ই থাকেন তাহলে তিনি অপরাধীদের মতো পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিলীপবাবুর মন্তব্য, “রাজীব কুমার যদি নিজেকে চিদম্বরমের থেকেও প্রভাবশালী ভেবে থাকেন, ভুল করছেন। ওনার এখনই CBI -এর জেরার সামনে বসা উচিত। নাহলে ওনার করুন পরিনতি অপেক্ষা করছে
এদিকে শনিবার CBI-এর পদক্ষেপ কিছুটা ঢিলেঢালা থাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন ঘুরছে, “তাহলে কি রাজীব কুমার দিল্লির বিজেপি ম্যানেজ করে ফেলেছেন? তা না হলে এত কিছুর পরেও এবং হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এতখানি ‘সাহস’ কোথা থেকে পাচ্ছেন রাজীব কুমার ? আর এই প্রশ্নেই অস্বস্তি বাড়ছে CGO কমপ্লেক্সের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...