Wednesday, March 11, 2026

মোহনবাগানসমর্থক প্রতনুর জন্য অর্থসংগ্রহ শুরু

Date:

Share post:

কল্যাণীতে মোহনবাগানের খেলা দেখতে যাওয়ার সময় ট্রেনে দুর্ঘটনায় গুরুতর জখম প্রতনু ওরফে সানি। মেডিকাতে চিকিৎসা চলছে। প্রবল খরচসাপেক্ষ সেই ধাক্কা সামলানোর ক্ষমতা পরিবারের নেই।

রবিবার সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর থিম সং উদ্বোধনের মঞ্চ থেকে সবাই মিলে কিছু সাহায্য সংগ্রহের চেষ্টা হল। কাছে বা দূরে থাকা বহু জায়গা থেকে এসে অনেকে সাহায্য দিলেন। বিকেল পর্যন্ত এক লক্ষের বেশি টাকা ছেলেটির মায়ের হাতে তুলে দেওয়া গেল। প্রক্রিয়া চলবে। অন্য চেষ্টাও হচ্ছে। ক্লাবও নিশ্চিতভাবে পাশে থাকবে। ছিলেন প্রদীপ ঘোষ, সজল ঘোষ, কুণাল ঘোষেরা। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাকা দেন।

কুণাল ও সজল বলেন,”প্রতনুকে বাঁচাতেই হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল যাই হোক, সব ক্লাবের এই সমর্থকরাই আসল ময়দানের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে।”

সভা থেকে প্রার্থনা, প্রতনুর পাশে থাকার অভিযান আরও ছড়িয়ে পড়ুক। প্রতনু সুস্থ হয়ে উঠুক।

 

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...