Wednesday, May 13, 2026

এনআরসি নিয়ে মোদিকে তোপ সূর্যকান্ত-সেলিমের

Date:

Share post:

বারাসাতে রবিবার জেলা সিপিএমের সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মোদিকে কটাক্ষ করে বলেন, মাঝে মাঝে রামমন্দির,তিন তালাক,কাশ্মীর, এন আর সি ইস্যু আনা হবে। ভয় পাবেন না। বুথে বুথে সংগঠন গড়ে তুলন।সেখানে শক্তি না বাড়ালে কিছুই হবে না। তিনি পার্টি কর্মীদের স্মার্টফোন নিয়ে বুথে গিয়ে ভোটার ভেরিফিকেশনের কাজ করার পরামর্শ দেন ।তার দাবি, কেন্দ্রকে কোনও সুযোগ দেওয়া হবে না। এনআরসির নামে কোনও নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না।
মহঃ সেলিম বলেন, কেন্দ্র স্মার্ট সিটির বদলে স্মার্ট জেল বানাচ্ছে। এরাজ্যে এনআরসির কথা বলছে।কিন্তু দেশের নাগরিক হয় সংবিধানের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয়।মোদি বড় ব্যবসায়ী।গোট দেশের মানুষকে কনজিউমার মনে করছে। ব্যাঙ্কের কেওয়াইসির মতো তথ্য চাইছে। কিন্তু মোদি বা দিলীপ ঘোষ তাদের সার্টিফিকেট দেখাচ্ছে না।ওরা বলছে একদেশ এক পতকা একধর্ম এক ভাষা।আমরা বলছি আমাদের দেশ হল বিবিধের মাঝে ঐক্য ।।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...