Sunday, June 7, 2026

বয়স মোটে 7 মাস, পেটে মিলল 700 গ্রামের টিউমার

Date:

Share post:

সাত মাসের খুদে। এখনও মায়ের কোল ছাড়া হয়নি। আর তার পেটে অস্ত্রোপচার করে তাজ্জব চিকিৎসকরা। মিলল 700 গ্রাম ওজনের একটি টিউমার। শান্তিনিকেতনের বাসিন্দা ছোট্ট আবির মণ্ডলের দুমাস বয়স থেকেই পেট ফুলতে শুরু করে। সেটা নজরে আসে বাবা-মায়ের। সঙ্গে সঙ্গে চিকিৎসক দেখানো হয়। আবিরের বাবা তন্ময় ও মা বিজয়া মণ্ডলকে তিনি জানান, শিশুটির পেটে একটি টিউমার জাতীয় কিছু রয়েছে। কলকাতায় নিয়ে এসে দেখালে, অস্ত্রোপচারের নিদান দেন ডাক্তাররা। কিন্তু চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব ছিল না এই নিম্ন মধ্যবিত্ত দম্পতির পক্ষে। শিশুটিকে তারা নিয়ে যান বেঙ্গালুরুতে। সেখানেই তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে অবাক হয়ে যান চিকিৎসকরা। কারণ পেট থেকে বের হয়ে হাড় সহ শক্ত ও তরল উপাদান। শুধু তাই নয়, ছিল মাথা, চুল সহ দেহের অংশ। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আবিরের জন্ম হয়েছিল নির্ধারিত সময় বেশ খানিকটা আগেই। সাত মাসে জন্ম নেওয়া এই শিশুটির পেটের ভিতর একটি অপরিণত ভ্রূণ ছিল বলে ধারনা করছেন চিকিৎসকরা। তবে আশার কথা এই বাবা-মায়ের উদ্যোগ এবং চিকিৎসকদের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছোট্ট আবির।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...