Wednesday, June 3, 2026

স্বাধীনতা ফেরানোর দাবিতে ব্রিটেন, আমেরিকার সমর্থন চাইল হংকংয়ের প্রতিবাদীরা

Date:

Share post:

এক দেশ দুই প্রশাসন নীতি থেকে সম্পূর্ণ সরে এসেছে চিন। হস্তান্তরের শর্ত ভেঙে প্রতি মুহূর্তে হংকংয়ের নাগরিকদের উপর খবরদারি চালাচ্ছে তারা। চিনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি তুলেছে হংকংয়ের প্রতিবাদীরা। এজন্য ব্রিটিশ সরকার ও ট্রাম্প প্রশাসনের সমর্থন চাওয়া হয়েছে। আন্দোলনকারীদের আর্জি, বাণিজ্যিক চুক্তিতে মানবাধিকারের শর্ত চাপিয়ে চিনের উপর চাপ বাড়াক মার্কিন যুক্তরাষ্ট্র। কেন তারা হংকং হস্তান্তরের শর্ত মানছে না তা নিয়ে চিনের উপর চাপ তৈরি করুক ব্রিটেনও।

হংকংয়ের প্রতিবাদীদের বক্তব্য, 1997 সালে ব্রিটেন যখন চিনের কাছে হংকং হস্তান্তর করে তখন এই শহরের স্বাধীনতা অটুট থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বেজিং প্রশাসন। কিন্তু পরে আর কথা রাখেনি চিন। এই অভিযোগে, চিনের আগ্রাসন নীতির প্রতিবাদে ব্রিটিশ কনস্যুলেটের সামনে একজোট প্রতিবাদীরা ব্রিটেনের জাতীয় পতাকা তুলে, ব্রিটিশ জাতীয় সঙ্গীত গেয়ে চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পূর্ণ গণতন্ত্র ও স্বাধীনতা ফেরানোর দাবিতে লাগাতার চাপ চলবে বলে জানিয়ে দিয়েছেন ।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...