Wednesday, May 20, 2026

ভারতের কাছে হারতে হবে জেনেও ‘বেআক্কেল’ ইমরানের মুখে শুধু যুদ্ধের কথা

Date:

Share post:

বালাকোটের থাপ্পড় খেয়েও লজ্জা নেই পাকিস্তানের। ঘরে- বাইরে চাপ সামলাতে ব্যর্থ ও নাস্তানাবুদ প্রধানমন্ত্রী ইমরান খান পাক সেনার শেখানো বুলিই আওড়ে চলেছেন। সেনার হাতের পুতুল ইমরানের সর্বশেষ মন্তব্যটি যথেষ্ট চাঞ্চল্যকর এবং একইসঙ্গে সমান দায়িত্বজ্ঞানহীন। একটি চ্যানেলের সাক্ষাৎকারে বেআক্কেলে ইমরান বলেছেন, ভারত ও পাকিস্তান দুটি দেশই পরমাণু শক্তিধর। এমন দুই দেশ যখন লড়ে এবং সেই লড়াই যখন সার্বিক হয়, তখন সম্ভাবনা থাকে পরমাণু যুদ্ধের। একথা বলে পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেও কূটনীতিকদের বক্তব্য, এটা আসলে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে চাপ তৈরির বার্তা। কারণ ভারতের সঙ্গে সম্মুখসমরে নামলে গোহারা হারতে হবে জেনেও গরম গরম বিবৃতি দিতে হচ্ছে ইমরানকে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে কোণঠাসা হবার পর পাকিস্তানেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফলে মুখ বাঁচাতে এবং কাশ্মীর ইস্যু জিইয়ে রাখতেই পাল্টা চাপের কৌশল নিতে হচ্ছে পাক প্রধানমন্ত্রীকে। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুকে জীবিত রাখতেই এবার ভারতের সঙ্গে সার্বিক যুদ্ধের জুজু দেখাতে চান ইমরান খান। যদিও পাক প্রধানমন্ত্রীর এই হুমকিকে গুরুত্ব না দিয়ে কূটনৈতিক স্তরে পাকিস্তানের প্ররোচনার মোকাবিলায় তৈরি ভারত।

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...