Sunday, June 28, 2026

ভবানীপুরের কাছে আটকে পয়েন্ট নষ্ট করল আলেসান্দ্রোর ছেলেরা

Date:

Share post:

*ইস্টবেঙ্গল – 2 (পিন্টু, পেরেজ)*

*ভবানীপুর- 2 (কামো, জগন্নাথ)*

ভবানীপুরের কাছে আটকে গিয়ে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। আলেসান্দ্রোর কাছে সুবর্ণ সুযোগ ছিল লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে আসার। কিন্তু সেই সুযোগ কার্যত হাতছাড়া করল মশাল বাহিনী। ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারল না ময়দানের এই অন্যতম প্রধান ক্লাব। ফলে 2-2 গোলে কল্যাণীতে ড্র হল ইস্টবেঙ্গল-ভবানীপুর ম্যাচ।

ম্যাচের বয়স যখন মাত্র 6 মিনিট, তখনই পিন্টু মাহাতোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। তারপর গোটা প্রথমার্ধটাই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল। খুব একটা সুবিধা করতে পারেনি শঙ্করলালের ছেলেরা।

তবে দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটা সাবলীল দেখায় ভবানীপুরকে। প্রথমার্ধের তুলনায় অনেক বেশি আক্রমণেও উঠে আসছিলেন তাঁরা। ফলও মেলে ম্যাচের 58 মিনিটে। কামোর গোলে সমতা ফেরায় ভবানীপুর। পরক্ষণেই তৎপরতা বাড়ায় ইস্টবেঙ্গল। ম্যাচের 82 মিনিটে পেরেজের গোলে এগিয়ে যায় তাঁরা। কিন্তু, সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারল না লাল-হলুদ শিবির। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ফের সমতা ফেরান জগন্নাথ ওঁরাও। ফলে পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হল দুই দলকে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...