Wednesday, May 20, 2026

রাজীব কুমারের আগাম জামিনের শুনানি আজই, তৈরি দু’পক্ষ

Date:

Share post:

‘ফেরার’ থাকা পুলিশকর্তা রাজীব কুমারের আগাম জামিনের আর্জির শুনানি হতে চলেছে আজ, মঙ্গলবারই। রাজীব-শিবিরের আইনজীবীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বারাসত কোর্টে। তবে কৌশলগত কারনে রাজীবের আগাম জামিনের আর্জি একইসঙ্গে বারাসতের বিশেষ আদালত এবং জেলা বিচারকের এজলাশে করা হয়েছে। যেহেতু বারাসতের বিশেষ আদালতের আগাম জামিনের আর্জি শোনার এক্তিয়ার নেই, তাই একইসঙ্গে জেলা বিচারকের কাছেও আবেদন করা হয়েছে। বারাসতের বিশেষ আদালতে প্রথমে সওয়াল করবেন রাজীবের আইনজীবীরা। সেখানে আবেদন খারিজ হলে চলে যাবেন জেলা বিচারকের এজলাশে।

ওদিকে এই আর্জির বিরোধিতা করার জন্য নথিপত্র নিয়ে তৈরি CBI-আইনজীবীরাও। একাধিক CBI আধিকারিকও আদালতে আছেন। আগাম জামিনের আর্জি জানাতে যেহেতু আবেদনকারীর হাজির থাকা বাধ্যতামূলক নয়, তাই যথারীতি গরহাজির রাজীব কুমার।

Related articles

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...